রাজনীতি

ইউনূসের চেয়ে হাজারগুণ ভালো দেশ চালাচ্ছেন তারেক রহমান: কাদের সিদ্দিকী

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬ ২০:৪৯

ছবি: সংগৃহীত

জাতীয় ক্রাইসিস থাকলেও আন্তর্জাতিক সংকট আরও বড় বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। একই সঙ্গে তিনি দাবি করেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের চেয়ে হাজারগুণ ভালো দেশ চালাচ্ছেন তারেক রহমান।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া বাগে জান্নাত কবরস্থানে গত ৬ জুলাই মারা যাওয়া কৃষক শ্রমিক জনতা লীগের কিশোরগঞ্জ জেলা সভাপতি আমিনুল ইসলাম তারেকের কবর জিয়ারতের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

কাদের সিদ্দিকী বলেন, জাতীয় ক্রাইসিস তো আছেই, তবে আন্তর্জাতিক ক্রাইসিস তার চেয়েও অনেক বেশি। তারপরও অধ্যাপক ইউনূসের চেয়ে হাজারগুণ ভালো দেশ চালাচ্ছেন তারেক রহমান। তবে দেশ এভাবে চলা উচিত নয়। মানুষের নিরাপত্তা আরও নিশ্চিত করা এবং দ্রব্যমূল্য আরও কিছুটা কমানো প্রয়োজন।

 

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীকে এখন পর্যন্ত অনুসরণ করা ছাড়া সরাসরি বিরোধিতা করা আমার কাছে যুক্তিযুক্ত মনে হয় না।

 

শেখ হাসিনার বিভিন্ন কর্মসূচির প্রসঙ্গ টেনে কাদের সিদ্দিকী বলেন, নতুন নতুন কর্মসূচি দেওয়ায় নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তার একটি হুমকিতে অনেক নিরীহ মানুষ জেলে যাচ্ছেন এবং কষ্ট পাচ্ছেন। হয়তো বাইরে ছিল, কিন্তু এই হুমকির পর থেকেই তাদের জেলে যাওয়া শুরু হয়েছে, বলেন তিনি।

 

পরে তিনি আমিনুল ইসলাম তারেকের কবর জিয়ারত করেন এবং মোনাজাতে অংশ নেন। এ সময় জেলা ও বিভিন্ন থানা থেকে আগত কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

রাজনীতি থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন