জাতীয়

ভারতের ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়মিত কার্যক্রমের অংশ: জাহেদ উর রহমান

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬ ১৩:৪৫

ছবি: ভিডিও থেকে নেয়া

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়তে হলে ভারতকে ফ্যাসিস্ট আমলের চিন্তাধারা থেকে বের হতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। এসময় সাকিব আল হাসানকে নষ্ট-পচে যাওয়া মানুষ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, পালিয়ে থাকা ব্যক্তিরা যদি ফিরতে চান, আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। জ্বালানি খাত একক কোনো প্রতিষ্ঠানের কাছে দেয়া হবে না। বেসরকারি খাতে দেয়ার জন্য নীতিমালা তৈরির কাজ চলছে বলেও জানান উপদেষ্টা। আজ মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ, পরবর্তীতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সংবাদ সম্মেলনের পর, অনেকটাই নিশ্চিত হয়ে যায় ব্রিকস সম্মেলনে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি। এছাড়া ভারত-বাংলাদেশ সম্পর্ক কি রকম হবে এ বিষয়েও আভাস দেন পররাষ্ট্রমন্ত্রী।

 

মঙ্গলবার তথ্য অধিদপ্তরে সংবাদ সম্মেলনেও প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা জানালেন একই কথা। বলেন ভারতকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়তে হলে দেশের সার্বভৌমত্বকে সম্মান জানাতে হবে।

 

কথা বলেন, পলাতক শেখ হাসিনা সহ দেশের বাইরে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের ফিরে আসা প্রসঙ্গেও। এছাড়া জ্বালানিখাত বেসরকারিকরণের বিষয়ে যে নেতিবাচক প্রচারণা চলছে, এ বিষয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা।

 

এসময় তিনি জানান, ভারতের ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়মিত কার্যক্রমের অংশ। দুই দেশের সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে এ ধরনের সফর হয়ে থাকে বলে জানান উপদেষ্টা।

জাতীয় থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন