সারাদেশ

মরিয়মের মৃ *ত্যুর বিচারের দাবিতে উত্তাল সাতক্ষীরা, গাজী নজরুলের কুশপুত্তলিকা দাহ

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬ ২৩:০০

ছবি: সংগৃহীত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সমাবেশ থেকে গাজী নজরুল ইসলামের সর্বোচ্চ শাস্তি ও ফাঁসির দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতা-কর্মী ও সাধারণ মানুষ। এ সময় তারা গাজী নজরুল ইসলামের কুশপুত্তলিক দাহ করেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শ্যামনগর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে নেতা-কর্মী ও স্থানীয় সাধারণ মানুষ জড়ো হন। পরে ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

 

বিক্ষোভে স্থানীয় নাগরিক নেতা আসাদুজ্জামান মিটু, আবুল কালাম মড়ল, রেজাউল ইসলাম, আসিসুর রহমান, নূরনগরের আবুল ইউসুফসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

 

 

সমাবেশে বক্তারা বলেন, মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনা কোনোভাবেই ধামাচাপা দেয়া যাবে না। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটন করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। মামলায় যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তদন্তে তাদের সংশ্লিষ্টতা প্রমাণিত হলে আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

 

স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। তাদের দাবি, নির্বাচনের সময় দেয়া প্রতিশ্রুতি ও পরবর্তী কর্মকাণ্ড নিয়ে স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় তারা গাজী নজরুল ইসলামের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

সারাদেশ থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন