জাতীয়

প্রত্যেকের ছেলেমেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে; সিলেট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের (ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৩১

শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন সিলেট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক

সিলেট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন- শিক্ষাবিদ আব্দুল হান্নান চৌধুরীর জীবনকে অনুসরণ করে শিক্ষার্থীদের নির্লোভ ও আদর্শ মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। কারণ আব্দুল হান্নান চৌধুরী অনেক লোভনীয় চাকুরি ত্যাগ করে শিক্ষকের মতো মহান পেশায় নিজেকে নিয়োজিত করেছিলেন।


শুক্রবার সকালে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বৃহত্তর সিলেট তথা হবিগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ এবং হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের প্রাক্তন প্রধান শিক্ষক মরহুম আব্দুল হান্নান চৌধুরী স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের শিক্ষিকা শিউলি রাণী দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল কাইয়ুম, কবি ও প্রাবন্ধিক রোটারিয়ান তাহমিনা বেগম গিনি, হবিগঞ্জের বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ জমির আলী| অভিব্যক্তি প্রকাশ করে বক্তব্য রাখেন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী মুহিত চৌধুরী| শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হবিগঞ্জ হাই স্কুলের শিক্ষার্থী মাহিন চৌধুরী। অনুষ্ঠানে মরহুম আব্দুল হান্নান চৌধুরীর জীবনী পাঠ করেন হবিগঞ্জ হাই স্কুলের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ| অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম।


অনুষ্ঠানে বক্তারা বলেন- শিক্ষাবিদ আব্দুল হান্নান চৌধুরী একজন আপাদমস্তক খাটি আদর্শ মানুষ ছিলেন| তাঁর স্মরণে প্রতি বছর বৃত্তি প্রদান করায় মরহুমের ছেলে সুইডেন প্রবাসী আব্দুল বাছিত চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। বক্তারা এ বৃত্তি অব্যাহত রাখার জন্য বাছিত চৌধুরীর প্রতি আহবান জানান


অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের প্রত্যেককে দুই হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়| এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান প্রদান করা হয়। পরে শিক্ষাবিদ আব্দুল হান্নান চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপন করা হয়।


প্রসঙ্গত, মরহুম আব্দুল হান্নান চৌধুরীর ছেলে সুইডেন প্রবাসী কমিউনিটি লিডার আব্দুল বাছিত চৌধুরীর আর্থিক সহায়তায় প্রতিবছর এই বৃত্তি প্রদান করা হয়ে থাকে।

জাতীয় থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন